ডেস্ক : আগরতলা মামলার অন্যতম আসামি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল বারীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার ২২তম আসামি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজুল বারী হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৩ জানুয়ারি সকালে মারা যান।
জানা গেছে, মাহফুজুল বারী পাকিস্তান বিমানবাহিনী সদস্য ছিলেন। তিনি ১৯৬৭ সালের নভেম্বরে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হন এবং ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর সঙ্গে মুক্তি পান। মুক্তিযুদ্ধে তিনি দুই নম্বর সেক্টরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতা চলে যান। এরপর তিনি কানাডায় গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করেন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত