October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জরুরি বৈঠক ডেকেছেন খালেদা

ডেস্ক : দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রবিবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

নতুন বছরে এটাই বিএনপির স্থায়ী কমিটির প্রথম অনুষ্ঠানিক বৈঠক।

জানা গেছে, নতুন ইসি গঠনে সার্চ কমিটির কাছে ৫ জনের নামের প্রস্তাবনা দিয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে। ইতোমধ্যে বিএনপি গঠিত সার্চ কমিটি গঠনে ‘সরকারের প্রভাব’ রয়েছে এমন অভিযোগ করেছে। এইকসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছে দলটি। বিএনপি নেতাদের দাবি, এই সার্চ কমিটি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। মুলত এ বিষয়ে দলীয় সিদ্ধন্ত নিতে এ বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।