বরিশাল প্রতিনিধি : সুন্দরবনের অন্যতম বৃহৎ দস্যু বাহিনী হিসেবে পরিচিত জাহাঙ্গীর বাহিনী আত্মসমর্পণ করেছে। রোববার দুপুরে বরিশালে র্যাব-৮ এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে দস্যু বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ অন্তত ২০ সদস্য ৩১টি আগ্নেয়াস্ত্র এ ১ হাজার ৫০৭ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন।
এ সময় র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের সবচেয়ে বড় দস্যু বাহিনী হিসেবে পরিচিত। এ বাহিনীর দৌরাত্ম্যে সুন্দরবনের ওপর নির্ভরশীল কৃষক, জেলে ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।
এ নিয়ে এখন পর্যন্ত সুন্দরবন এলাকায় সক্রিয় দস্যু বাহিনীগুলোর মধ্যে ৯টি বাহিনী আত্মসমর্পণ করল। জাহাঙ্গীর বাহিনীর আগে মাস্টার বাহিনী, নোয়া বাহিনী, খোকাবাবু বাহিনী, শান্ত বাহিনী, আলম বাহিনী, সাগর বাহিনী, মস্তু বাহিনী ও ইলিয়াস বাহিনী আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর ৯০ জনের অধিক দস্যু ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত