ডেস্ক: নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বিভিন্ন সময় মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়েছেন। বলেছেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হবে। এ বক্তব্যের কারণে তাঁকে ব্যাপক সমালোচিত হতে হলেও তখন থেকে বহু জাতি-গোষ্ঠীর দেশটিতে থাকা মুসলিমদের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। ইনডিপেনডেন্ট অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
‘বন্ধু তোমার ভয় নেই, আমরা থাকবো তোমার পাশে’। বাড়ির দরজায় সেঁটে দেওয়া এমন একটি চিরকুট পেয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে এক মুসলিম পরিবার।মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হওয়ার দিনই ওই মুসলিম ব্যক্তি তাঁর বাড়ির দরজায় তাঁর এক প্রতিবেশীর দেওয়া হৃদয়গ্রাহী এ চিরকুটটি পান।
ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে ওই মুসলিম ব্যক্তির দরজায় সাঁটিয়ে দেওয়া চিরকুটে লেখা ছিল, ‘আজ থেকে আমাদের দেশের এক নতুন অধ্যায় শুরু হলো। যাই হোক না কেন, তাতে কিছু যায়-আসে না। তুমি জেনে রেখো, এখনো তোমার চারপাশে এমন অনেকে আছেন, যাঁরা তোমার ধর্মের অধিকারের জন্য লড়বে এবং তুমি যেন জীবনধারণের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের শিকার না হও, সে জন্যও লড়বে। আমাদের প্রতিবেশী হিসেবে তোমাকে স্বাগত। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে দয়া করে আমাদের জানিও। ’
ওই মুসলিম ব্যক্তির ভাইঝি হেন্দ আমরি টুইটারে নিজেকে ‘ইস্ট অ্যান্ড ওয়েস্টে’র নাগরিক ও শরণার্থী বলে দাবি করেন এবং ওই চিরকুটের ছবি তুলে টুইট করেন।
হেন্দ আমরি টুইট বার্তায় লেখেন, এটা হলো সেই আমেরিকা, যে আমাদের রাজনৈতিক শরণার্থী হিসেবে গ্রহণ করেছে, এই আমেরিকা আমাদের নতুন ঠিকানা দিয়েছে এবং এই আমেরিকা আজও আমার আশাকে জাগিয়ে রেখেছে। ’ এরই মধ্যে টুইটারে প্রায় দেড় লাখ লোক এই চিরকুটের বার্তাটি শেয়ার করেছে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।