October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চট্টগ্রামে হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ২

ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতালের লিফট ছিঁড়ে পড়ে দুইজন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় লিফটের মধ্যে ছয়জন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের লিফট ওপরে উঠার সময় আকস্মিকভাবে ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় লিফটের মধ্যে ছয়জন ছিলেন।
তিনি আরো জানান, এদের মধ্যে দুইজন আহত হয়েছেন। এদের একজনের পা ভেঙে গেছে, অন্যজন মাথায় আঘাত পেয়েছেন। তাদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে কী কারণে লিফট ছিঁড়ে নিচে পড়েছে, সে বিষয়ে তিনি জানান ঘটনার তদন্ত চলছে।