November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীতে ট্রাকচাপায় দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নাজিমুদ্দিন রোডের শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সামনে ট্রাকচাপায় সানী (২০) ও আকাশ (২৫) নামে দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রিপন (২০) নামে আরেকজন আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে।
তিনজনের বাসা বংশালের পাকিস্তান মাঠ সংলগ্ন সুইপার কলোনিতে।
চকবাজার থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাক চালককেও আটক করা হয়েছে।