গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুরে আওয়ামী লীগের তিন ও যুবদলের এক নেতা নিখোঁজের প্রতিবাদে সড়কপথ এবং রেলপথ অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১টার থেকে প্রিন্স মুক্তি পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে।
সকাল ১১টার থেকে পৌনে ১২টা পর্যন্ত লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে অবরোধের কবলে পড়ে।
এদিকে সাদুল্যাপুর-নলডাঙ্গা পাকা সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধরা। এতে করে ওই রুটে যান চলাচল না করায় সাময়িক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সাদুল্যাপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
সোমবার রাত ১১টার দিকে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি ও ৩ নম্বর দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মণ্ডল, দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নলডাঙ্গা যাচ্ছিলেন। এরপর থেকে তারা নিখোঁজ হন।
পরদিন মঙ্গলবার সকাল ১১টার দিকে রেলগেট ও কাচারিবাজার এলাকা থেকে নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স এবং নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে মোটরসাইকেলসহ তুলে নিয়ে যায়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী