ডেস্ক : দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে।
মঙ্গলবার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার আগামী ২৩ ফেব্রুয়ারি নতুন তারিখ ঠিক করেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই লিয়াকত আলী জানিয়েছেন।
মামলাটির তদন্ত করছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান।
নথিপত্রে দেখা যায়, এ মামলায় ১৭ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ছিল।
গত ২৪ ডিসেম্বর আশকোনা এলাকার সূর্য ভিলা নামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ওই বাড়িতে অভিযানে দুজন নিহত হন। তাদের একজন আজিমপুরে নিহত জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী, অন্যজন পলাতক জঙ্গি রাশেদুর রহমান সুমনের স্ত্রী শাকিরা ওরফে তাহিরা। এছাড়া আহত হন শাকিরার শিশুকন্যা। আত্মসমর্পন করেন দুই নারী।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা