ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসে পৌছেছেন। কোস্টগার্ডের জন্য কেনা দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি চট্টগ্রামে পৌঁছান। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার পতেঙ্গা জহুরুল হক বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, জহুরুল ঘাঁটি থেকে প্রধানমন্ত্রী পতেঙ্গা বোট ক্লাবে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বেলা তিনি বেলা পৌনে ১২টার দিকে কোস্টগার্ডের নতুন জাহাজ সৈয়দ নজরুল এবং তাজউদ্দিন আহমেদ’র কমিশনিং অনুষ্ঠানে পৌছেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে দুপুর ১টা পর্যন্ত সালাম গ্রহণ ও কমিশনিং অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টা ৪০ মিনিটে আবারও বোট ক্লাবে ফিরে দুপুরের খাবার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী জহুরুল হক ঘাঁটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আইএসপির সুত্রে জানাগেছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, দুপুরের খাবার গ্রহণের সময় প্রধানমন্ত্রী প্রশাসন ও দলের চট্টগ্রামের নেতাদের সঙ্গে কথা বলবেন। তবে প্রধানমন্ত্রীর সফরসূচিতে বিষয়টি অন্তভুক্ত নেই বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী