October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

যতদিন খুশি রেখে দিন এই খাবারগুলো

ডেস্ক :  এমন খাবার আছে যেগুলো যতদিন ইচ্ছে রেখে দিতে পারেন নষ্ট হবে না। এমন কিছু খাবারের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় রয়েছে।  এমন কয়েকটি খাবারের সন্ধান রইলো এই নিচের তালিকায়—

মধু

মধু কোনওদিন খারাপ হয় না। অনেক দিন হয়ে গেলে মধুর রং পাল্টে যেতে পারে বা ক্রিস্টেলাইন হয়ে যেতে পারে। কিন্তু তাও তা খাওয়া যায়।

সাদা ভিনিগার

সাদা ভিনিগার কোনওদিন নষ্ট হয় না। তাই পুরনো হয়ে গিয়েছে বলে সাদা ভিনিগার ফেলে দেবেন না যেন।

ইনস্ট্যান্ট কফি

বন্ধ করা অবস্থায় হোক বা এমনি‚ শুধুমাত্র ফ্রিজে ভরে রাখুন। বহুদিন পরেও কফির স্বাদ একই থাকবে।

লবণ

কোনওদিন লবণকে খারাপ হতে দেখেছেন? বছরের পর বছর ভালো থাকবে। শুধু দেখতে হবে এতে যেন পানি বা তেল না পড়ে। আর্দ্রতা থেকে একটু দূরে সরিয়ে রাখুন।

চাল

চালের বস্তায় বা পাত্রের গায়ে ধুলোর আস্তরণ পড়তে পারে কিন্তু তাতে চালের কোনও ক্ষতি হয় না।

চিনি

লবণের মতো চিনিও সহজে নষ্ট হয় না। কারণ চিনি ব্যাকটেরিয়া বাড়তে সাহায্য করে না। খালি চিনিকে আর্দ্রতার থেকে দূরে রাখতে হবে।

(সংগ্রহ)