October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৪ ঘন্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

ডেস্ক : ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধের ৪ ঘন্টা পর যান চলাচল শুরু হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেতুর দুপাশে অন্তত ১০ কি.মি. যানজট রয়েছে।

এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে সেতু দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, প্রচণ্ড কুয়াশার কারনে রবিবার ভোর ৪টা থেকে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে সেতুর উভয়পাশে যানবাহনের দীর্ঘ যানবহনের লাইন দেখা যায়। ঘনকুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ৮টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।