October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সুন্দরগঞ্জে ৩ দিনের শোক ঘোষণা

ডেস্ক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ।

শোক পালনে কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় পতাকা অর্ধনির্মিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও দোয়া-মাহফিল। এছাড়া মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে বিক্ষোভ শেষে সুন্দরগঞ্জ উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিন দিনের শোক কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘এমপি লিটন হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা আ’লীগ সুন্দরগঞ্জ উপজেলায় তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, শনিবার (৩১ ডিসেম্বর)সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন এমপি লিটন। তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় রবিবার (১ জানুয়ারি) রাতে লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকুলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।