আদালত প্রতিবেদক : বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রয়াত এই বিচারপতির জানাজা শেষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই ছুটির ঘোষণা দেন।
এর আগে সকালে বিচারপতি বজলুর রহমানের মরদেহ সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে বজলুর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান বিচারপতি বলেন, বিচারপতি বজলুর রহমান গতকাল মারা গেছেন। উচ্চ আদালতের একজন সম্মানিত সিটিং জজের মৃত্যু এটিই প্রথম মনে হয়। চলতি ভেকেশনে আরও একজন সিটিং জাজ জোতিন্দ্র নারায়ণ দেব চৌধুরীকে আমরা হারিয়েছি। এই দুই বিচারকের আত্মার প্রতি সম্মান জানিয়ে প্রধান বিচারপতি হিসেবে আমি সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আজকের ছুটি ঘোষণা করলাম।
এর আগে রবিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা