October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিচারপতি বজলুর রহমান মারা গেছেন

ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান মারা গেছেন ইন্নালিল্লাহি …..রাজিউন)। রবিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৫৫ সালের ১২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০০১ সালের ০৩ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ বজলুর রহমান। নিয়ম অনুযায়ী দুই বছর পর তাকে স্থায়ী করা হয়নি। শেষ পর্যন্ত ২০০৯ সালের ১০ মে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর গত বছরের ৮ এপ্রিল আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী।