ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হচ্ছে মঙ্গলবার।
দেশের চারটি ভেন্যুতে লড়বে দুই স্তরের আটটি দল। সব ম্যাচই শুরু হবে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায়।
প্রথম স্তরের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা বিভাগ ও ঢাকা মেট্রো। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম স্তরের আরেক ম্যাচে বরিশালের বিপক্ষে খেলবে ঢাকা বিভাগ।
দ্বিতীয় স্তরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর মুখোমুখি হবে রাজশাহীর। এই স্তরের আরেক ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে খেলবে সিলেট বিভাগ।
পঞ্চম রাউন্ড শেষে ৪৪ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে খুলনা। ৩৭ পয়েন্ট নিয়ে ঢাকা বিভাগ দুইয়ে, ৩২ পয়েন্ট নিয়ে বরিশাল তিনে, আর ২৬ পয়েন্ট নিয়ে ঢাকা মেট্রো আছে চতুর্থ স্থানে।
অন্যদিকে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রাজশাহী। ২৭ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম তিনে, আর ২৫ পয়েন্ট নিয়ে সিলেট আছে সবার নিচে।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ