October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বর্ষসেরা একাদশে নেই বাংলাদেশি কোন ক্রিকেটার

ডেস্ক : বছর শেষ হতে আরও কয়েকদিন বাকি। তার আগেই বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষাণা করেছে ২০১৬ সালের টেস্ট ও ওয়ানডে দল। যেখানে ঠাঁই হয়নি বাংলাদেশি কোন ক্রিকেটারের।

বর্ষসেরা একাদশে নেই বাংলাদেশি কোন ক্রিকেটার

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত ওই তালিকাটি মূলত করা হয়েছে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে। যেখানে আইসিসি টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাম এসেছে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককের, আর ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নাম এসেছে ভারত অধিনায়ক বিরাট কোহলি।

আইসিসি ঘোষিত টেস্ট একাদশ যারা আছেন :

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), অ্যালিস্টার কুক (ইংল্যান্ড, অধিনায়ক), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), অ্যাডাম ভোজেস (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড, উইকেটরক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)।

টেস্টের এই দলে দ্বাদশ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

আইসিসি ওয়ানডে একাদশে যারা আছেন :

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)।

ওয়ানডের এই দলে দ্বাদশ হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।