October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

২৪৫ রানের টার্গেট দিয়েছে মাশরাফিরা

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে ২৪৫ রান তুলেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওয়েংগেরেইর কোবহ্যাম ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের দলপতি মাশরাফি বিন মর্তুজা। ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রানে তোলে মাশরাফিরা। এদিন বৃষ্টির কারণে খেলা ৪৩ ওভারে নামিয়ে আনা হয়।

ওপেনার তামিম ইকবার ১ রান করে আউট হলেও বাকিরা প্রায় সাবাই রান পেয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া ইমরুল ৩৬, সৌম্য সরকার ৪০, মাহমুদুল্লাহ ৪৩, সাকিব ২৩, মাশরাফি ২১ রান করেন।

আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এ সফরে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান,সাব্বির রহমান,তাসকিন আহমেদ,রুবেল হোসেন,মেহেদী হাসান মিরাজ, তানভীর হায়দার।

নিউজিল্যান্ড একাদশ: রায়ান ডাফি, বেন স্মিথ, ভরত পপলি, কেন ম্যাকলার, কোলম্যাকোনহি, কোল ম্যাকোনচি, বেন হরনে, শন হিকস, হেনরি শিপলে, ম্যাট ম্যাকওয়ান, ব্রেট হ্যাম্পটন, আজায প্যাটেল, ইয়ান ম্যাকপিক।