November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মৌ প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে

ডেস্ক :  প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি ঢাকা ও মুন্সিগঞ্জের বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাঋ’ এর শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি।

শর্ট ফিল্মটিতে একজন করপোরেট নারী চরিত্রে অভিনয় করছেন এই মডেলকন্যা। মোহাম্মদ আরাফতুর রহমান পরিচালিত মৌ ছাড়াও অভিনয় করছেন কলকাতার শুভলীনা সেন, দেবোলিনা রায়, দেবলিনা সেন, জয় বাদলানি, দীপ মিত্র। বাংলাদেশ থেকে আছেন প্রীতিলতা নূরসহ আরো অনেকে।

এর আগে আরাফতুর রহমান পরিচালিত শর্ট ফিল্ম ‘বিবর্তন’ দেশে-বিদেশে ১৫টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এটি রাইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, পুনাতে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পায়।