ডেস্ক : মা-বাবা হয়েছেন করিনা কপূর ও সেফ আলি খান। ২০ ডিসেম্বর সকাল ৭টা ৩০-এ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন করিনা। সেই সন্তানের ছবি প্রকাশ পেল সংবাদমাধ্যমে। এবেলা.ইনের পাঠকদের জন্য রইল সেই ফুটফুটে বাচ্চাটির প্রথম ছবি।
প্রসঙ্গত উল্লেখ্য, সেফ এই নিয়ে তৃতীয়বার বাবা হলেন। এর আগে প্রথম স্ত্রী অমৃতা সিংহের সঙ্গে দুই সন্তানের জনক হয়েছিলেন সেফ। অমৃতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরে করিনাকে বিয়ে করেন সেফ। এবার মা হলেন করিনা।
শোনা যাচ্ছে, সেফ-করিনা তাঁদের ছেলের নাম রাখবেন তৈমুর।

সূত্র: এবেলা

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী