October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কেরানীগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:দক্ষিন কেরানীগঞ্জের কুন্ডা ইউনিয়নে র‍্যাব ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) সদস্যরা অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ আবির হোসেন মইনুদ্দিন (২৪) নামে এক যুবককে আটক করেছে । সোমবার দিবাগত গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাক্তারচর এলাকায় অভিযান চালিয়ে ঐ যুবককে আটক করা হয়েছে।

র‍্যাব ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ মঙ্গলবার দুপুর ২ টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারিযে দক্ষিন কেরানীগঞ্জ থানাধিন বাক্তারর এলাকায় কিছু যুবক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এ সংবাদের ভিত্তিত্বে ওই এলাকায় আমাদের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। সেখানে আবির হোসেন মাইনুদ্দিন নামের ওই যুবককে আটক করা হয়। পওে তার দেহ১ টি বিদেশী পিস্তল ও ম্যাগজিন পাওয়া যায়। গতকাল মঙ্গলবার এঘটনায় র‌্যাব সদস্যরা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দিয়ে আককৃত যুবক ও উদ্ধারকৃত হস্তান্তর করেছে।