October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতারা

ডেস্ক :  মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্র ও সরকার প্রধান।
সকাল ৭টা ৫ মিনিটে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে তারা কিছুক্ষণ নীরবের দাঁড়িয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদ বুদ্ধিজীবীদের গার্ড অব অনার প্রদান করে। ”


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদ্বয়, তিন বাহিনীর প্রধান ও জ্যেষ্ঠ সামরিক-বেসামরিক কর্মকর্তারা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ।

শ্রদ্ধা জানানো শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ এলাকা। জাতীয় পাতাকা আর শ্রদ্ধার ফুল হাতে নানা বয়সের হাজারো মানুষ জড়ো হন শহীদ বেদীতে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল সা‌ড়ে ১০টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।