November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল মারা গেছেন

ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মঙ্গলবার দুপুরে গুলশান-২ -এ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর। ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক।

শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।

বিস্তারিত আসছে…