October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত : ৭৬ লাশ উদ্ধার

বিদেশ ডেস্ক : কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৭৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ক্রুসহ ৮১ জন আরোহী ছিলেন। যুক্তরাজ্যভিত্তিক দৈনিক মিররের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া বিমানটি কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিধ্বস্ত হয় বলে টুইটারে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বিমানটিতে করে অ্যাথলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নিতে যাচ্ছিলেন ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়রা।

কোপা সুদামেরিকা ফাইনালে অ্যালটিকো নেসিওনালের বিপক্ষে বুধবার খেলায় অংশ নেয়ার কথা ছিল দলটির।

ফেডেরিকো গুটিয়েরেজ ব্লু রেডিওকে জানান, এতজন আরোহীকে নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা সত্যিই খুব দুঃখজনক। স্থানীয় সময় রাত ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। জরুরি অবতরণের কথা থাকলেও তার আগেই বিমানটি বিধ্বস্ত হয়। সূত্র: মিরর ও গার্ডিয়ান