October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিনার চৌধুরীর জামিন চেম্বারে স্থগিত

ডেস্ক:  ফেনী জেলার ফুলগাজী উপজলো পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করে দিয়েছেন চেম্বার বিচারপতি।

সোমবার (২৮ নভেম্বর) চেম্বারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত জামিন স্থগিত করে ওইদিন শুনানির দিন ধার্য করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন চেম্বার বিচারপতি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে (৪৭) প্রকাশ্যে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরের ২৭ মে মিনার চৌধুরীকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২৮ আগস্ট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।