ডেস্ক: পাঁচ বছরের সাধের সংসার ভেঙে স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে সন্তান নিয়ে আলাদা হয়ে গেছেন কণ্ঠশিল্পী সালমা। তবে বুকের ভেতর দানা দানা কষ্ট। কথা বলছেন না, চেষ্টা করছেন নিজেকে সামলে উঠার।

ছোট্ট বয়সে বড় তারকা হয়েছিলেন সামলা। টেলিভিশনে গানের প্রতিযোগিতা তাকে এনে দিয়েছিল রাজ্যের খ্যাতি। কিশোরী সালমাকে নিয়ে গণমাধ্যম রচনা করেছে শত শত লেখা।
২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তারকা হওয়ার তিন বছরের মধ্যেই বিয়ে হয়ে যায় সালমার। ২০০৯ সালে দিনাজপুরে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েই পরিচয় হয় শিবলী সাদিকের সঙ্গে। দুই বছর পর পারিবারিকভাবে হয় বিয়ে। এরও এক বছর পর কোল জুড়ে আসে সন্তান।

স্বামী-সন্তান নিয়ে সালমার সুখের সংসারের কামনা ছিল লাখো ভক্তদের মধ্যে। কিন্তু হঠাৎ বজ্রপাতের মতোই আসে তাদের বিচ্ছেদের খবর।
একটি বাক্যেই সালমা সাংবাদিকদের বলেন, ‘আমার জীবনে যে বড় ঝড় বয়ে গেলো।’
কান্নার মাঝে খানিকটা সময় চুপ করে থেকে সালমা বলেন, ‘দেশবাসীর কাছে বলতে চাই আমি কোন অন্যায় করিনি। আমার পাশে থাকবেন আপনারা।’
সালমা বললেন, সংসার বাঁচাতে অনেক চেষ্টাই করেছেন তিনি। ছেড়ে দিয়েছেন গানের জগতও। কিন্তু এখন তার বেঁচে থাকার অবলম্বন আর স্বপ্নের সারথী চার বছরের কন্যা স্নেহা আর সুরের ভূবন। দুটি নিয়েই বাঁচতে চান তিনি।
আরও বললেন, ‘আর বিয়ে করতে চাই না। বাকি জীবন একাই থাকতে চাই। আমার এখন ধ্যান জ্ঞ্যান বেচেঁ থাকা মেয়ে স্নেহাকে নিয়ে।’

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী