October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আজ বিপিএলে মুখোমুখি রংপুর-রাজশাহী

ডেস্ক : বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ঢাকার দ্বিতীয় পর্বে সোমবার (২৮ নভেম্বর) একটি ম্যাচই মাঠে গড়াবে। আর এ ম্যাচটিতে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস।

সোমবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ছয়টায় নাঈম ইসলামের রংপুর ও ড্যারেন স্যামির রাজশাহী মুখোমুখি হবে।

এবারের টুর্নামেন্টের ২৫তম ম্যাচে রংপুর ও রাজশাহী প্রথমবার মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচটিতে কিন্তু রাজশাহীই ১২ রানে জয় তুলে নিয়েছিল। তাই মুখোমুখি দেখায় ড্যারেন স্যামির রাজশাহীই এগিয়ে রয়েছে।

রংপুর ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আর সমান ম্যাচ খেলে ৪ জয় ও ৪ হারে ৮ পয়েন্ট নিয়ে রংপুরের পরেই অবস্থান করছে। নিজেদের শেষ তিন ম্যাচে টানা জয় দিয়ে ছন্দে ফিরেছে রাজশাহী। তাদের সামনে এখন টানা চতুর্থ ম্যাচে জয়ের হাতছানি।

এদিকে নিজেদের শেষ চিটাগাংয়ের বিপক্ষে হার পেয়েছে রংপুর। আজকের ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চায় দলটি।