October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ম্যাডোনার ছেলে গাঁজাসহ হাতেনাতে ধরা পড়েছে

ডেস্ক : মাদকসহ পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছে মার্কিন পপ তারকা ম্যাডোনা ও ব্রিটিশ নির্মাতা গাই রিচির ছেলে রোকো রিচি।

গত ২৮ সেপ্টেম্বর লন্ডনে ঘটনাটি ঘটলেও খবরটি সম্প্রতি প্রকাশ পায়।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, কয়েকজন প্রতিবেশী রোকোকে লন্ডনে তার প্রিমোস হিল হাউসে মাদক সেবন করতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তী সময়ে পুলিশ তল্লাশি চালিয়ে তার ব্যাগ এবং পোশাকের মধ্য থেকে মাদক উদ্ধার করে।

এরপর তাকে গ্রেপ্তার করে নর্থ লন্ডন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। যদিও তিনি ক্যামডেম বোরগস ইয়ুথ ওফেন্ডিং টিমের হস্তক্ষেপে জামিনে ছাড়াও পান। জানা যায়, মাদকদ্রব্যগুলো ছিল গাঁজা।

এ বিষয়ে গতকাল বুধবার এক বিবৃতিতে ম্যাডোনা বলেছেন, ‘আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। তার সাহায্যের প্রয়োজনে আমি সবকিছু করব। এই মুহূর্তে আমি চাইব, আপনারা আমাদের প্রাইভেসির বিষয়টিকে খেয়াল রাখবেন।’

বর্তমানে রোকোর দেখভালের বিষয়টি বাবা গাই রিচি না মা ম্যাডোনার কাছে থাকবে, তা নিয়ে আইনি লড়াই চলছে। এর মধ্যে ঘটল এ ঘটনাটি।