ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৩ তম ম্যাচে বড় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে রংপুর রাইডার্স। মঙ্গলবার (২২ নভেম্বর) পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইটানসের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে তারা।
এই জয়ের ফলে, ৬ ম্যাচে ৫ টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে খুলনাকে হটিয়ে এখন পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে রংপুর। আর ৭ ম্যাচের ৫ টিতে জয়ে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে খুলনার অবস্থান এখন টিবিলের দ্বিতীয় স্থানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন জয়ের জন্য ১২৬ রানের টার্গেটে খেলতে নেমে ৬ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় রংপুর। দলের পক্ষ্যে এদিন সর্বোচ্চ রান করেন মিথুন। এদিন তিনি মাত্র ১ টি রানের জন্য চলতি আসরে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি থেকে বঞ্চিত হন। শেষপর্যন্ত ৪১ বল খেলে তিনি অপরাজিত ৪৯ রান করতে সক্ষম হন।
এছাড়া ৩৭ রান এসেছে ওপেনার মোহাম্মদ শেহজাদের ব্যাট থেকে আর ২৭ রান এসেছে শহীদ আফ্রিদির ব্যাট থেকে।
খুলনার পক্ষে একটি করে উইকেট তুলে নেন জুনায়েদ খান, মাহমুদউল্লাহ ওবেনি হোয়েল।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। খুলনার পক্ষে সর্বোচ্চ ৩২ রান এসেছে তাইবুর রহমানের ব্যাট থেকে। এছাড়া রিকি ওয়েসেলস২৭ ও আরিফুল হক করেছেন ২২ রান।
রংপুরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি, রুবেল হোসেন ও শহীদ আফ্রিদি।
খুলনা টাইটানস স্কোয়াড : আন্দ্রে ফ্লেচার, আবদুল মজিদ, মাহমুদউল্লাহ রিয়াদ, অলোক কাপালি, রিকি ওয়েসেলস, আরিফুল হক, বেনি হোয়েল, তৈবুর রহমান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, জুনায়েদ খান।
রংপুর রাইডার্স স্কোয়াড : মোহাম্মদ শাহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, লিয়াম ডওসন, শহিদ আফ্রিদি, জিয়াউর রহমান, আনোয়ার আলী, সোহাগ গাজী, আরাফাত সানি, রুবেল হোসেন, নাঈম ইসলাম।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ