November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পুত্র সন্তানের বাবা হলেন শোয়েব আখতার

ডেস্ক : পুত্র সন্তানের জনক হয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক পাকিস্তানী পেসার শোয়েব আখতার। ৭ নভেম্বর রাত ৭ টা ৪১ মিনিটে এক টুইটবর্তায় এ তথ্য নিজেই জানিয়েছেন শোয়েব। রোমাঞ্চিত শোয়েব এসময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদও জানিয়েছেন।

টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘আমি খুব আনন্দিত এজন্য যে বাবা হলাম। ছেলে ও তার মা সুস্থ আছে। দারুণ অনুভূতি। আল্লাহ পাককে ধন্যবাদ জানাচ্ছি।’

এরপর ৮ নভেম্বর রাতে আর একটি টুইটবার্তায় নিজ সন্তানকে কোলে নিয়ে থাকার একটি ছবি পোস্ট করেছেন শোয়েব।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৫ জুন পাকিস্তানী তরুণী রুবাব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শোয়েব। আর দুই বছর পর সন্তানের মুখ দেখলেন শোয়েব-রুবাবা।