November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘আমরা লজ্জিত, আমরা ক্ষমাপ্রার্থী, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী’

নিজস্ব প্রতিবেদক : ‘আমরা লজ্জিত, আমরা ক্ষমাপ্রার্থী, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী’- এই ব্যানার নিয়ে মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ‘আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী’ আয়োজিত সমাবেশে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন দেশের সাংস্কৃতিক-সামাজিক ব্যক্তিত্বরা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব ও বিশ্ব আইটিআইএর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, কবি আসাদ চৌধুরী, কবি অসীম সাহা, একাত্তর টিভির বার্তা বিভাগের পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক ফারহানা মিলি, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ বারী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহসাধারণ সম্পাদক চন্দন রেজা প্রমুখ।