November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে কানাডায় তীব্র প্রতিবাদ

ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে ও হিন্দুদের বসতবাড়িতে হামলার ঘটনার প্রতিবাদ হয়েছে কানাডায়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ এক হয়ে এ প্রতিবাদ করেছেন।
মন্ট্রিয়লে মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন উ. আমেরিকার মানবাধিকার নেতা উইলিয়াম স্লোন, অ্যাড. ফনিন্দ্র কুমার ভট্টাচার্য, ব্যারিস্টার প্রবীর ধর, দিলীপ কর্মকার, শ্যামল দত্ত, অ্যাড. অমলেন্দু ধর, বিদ্যুৎ ভৌমিক, জয়দত্ত বড়ুয়া ও রনজিৎ মজুমদার।
বক্তারা অভিযোগ করেছেন, সরকার ইতোর্পূবে সংঘটিত বিভিন্ন ঘটনার সঠিক বিচার না করায় এর পুনরাবৃত্তি হচ্ছে।
প্রতিবা, সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সুনীল গোমেজ। মঞ্চে উপস্থিত ছিলেন- সংগঠনের নেতা প্রদীপ সরকার দোলন, জয়দত্ত বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সরোজ কুমার দাস। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মালংকার ভিক্ষু, আনন্দপ্রিয় ভিক্ষু, কৃষ্ণপদ সেন, বরুণ বনিক, বিবেকানন্দ বিশ্বাস, অলক চক্রবর্তী, দিলীপ চৌধুরী, রিংকন বড়ুয়া, সুশান্ত বড়ুয়া, সুকান্ত বড়ুয়া প্রমুখ।