বাহ্মণবাড়ীয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় আরও দু’টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতের কোন এক সময়ে পুলিশ বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা দু’টি দায়ের করেন। তবে মামলায় কোন আসামির নাম উল্লেখ করা হয়নি। তদন্তের মাধ্যমে আসামিদের নাম বেরিয়ে আসবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) বাহ্মণবাড়ীয়া জেলা পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গত ৩০ অক্টোবরে প্রথম দফায় হামলার পর ৪ নভেম্বর (শুক্রবার) দ্বিতীয় দফায় কয়েকটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবারে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে এ দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলা দু’টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরীকে।
নতুন এ মামলা দু’টি দায়েরর ফলে হামলার ঘটনায় মামলার সংখ্যা ৪-এ গিয়ে দাঁড়ালো।
পবিত্র কাবা শরীফের অবমানার অভিযোগে ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় মূর্তি ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার পর মন্দিরের পক্ষ থেকে দু’টি মামলা দায়ের করা হয়। ওই দু’টি মামলায় সোমবার (৭ নভেম্বর) পর্যন্ত ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে ৫৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী