November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৩৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

ডেস্ক : ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।এতে ৮ হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। বুধবার এ ফল প্রকাশ করা হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল www.bpsc.gov.bd এ ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৭ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। লিখিত পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে।