আদালত প্রতিবেদক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০১০ সালের আগের অনিস্পন্ন পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রোববার (৩০ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।
তিনি জানান, হাইকোর্ট বিভাগে বিভিন্ন কারণে পুরনো মামলাগুলো শুনানির জন্য কেউ উদ্যোগ নেয় না। অনেক সময় বাদী বা বিবাদীও মামলা নিষ্পত্তিতে আগ্রহ দেখায় না। তাই ২০১০ সালের আগের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
সাব্বির ফয়েজ আরও জানান, প্রধান বিচারপতির নির্দেশানুসারে রবিবার বিচারপতি মিজানুর রহমান ভূঞা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চসহ হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে পুরাতন মামলা কার্যতালিকায় উঠেছে। পর্যায়ক্রমে সকল মামলা কার্যতালিকায় উঠবে।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা