ডেস্ক : ইয়েমেনের পশ্চিমাঞ্চলে শনিবার বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি নিরাপত্তা ভবনে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ বন্দি ও বিদ্রোহী নিহত হয়েছে।
সামরিক কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বিদ্রোহীদের ঘনিষ্ঠ এক সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, জাইদিয়ার একটি ভবনে ওই বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভবনটি কারাগার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে ৪০ জনের বেশি বন্দি ছিল। বন্দিদের অধিংকাশই হুদি বিদ্রোহীদের প্রতিপক্ষ দলের সদস্য।
জাইদিয়া বন্দর নগরী হোদেইদাহ্’র উত্তরে অবস্থিত।
সূত্রটি আরো জানায়, হামলায় ভবনের ভেতরে অবস্থানরত বেশ কয়েকজন বিদ্রোহীও নিহত হয়েছে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।