October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভালোবাসা সকলের হৃদয় স্পর্শ করেছে

রিতা রায় মিথু: গতকাল সকালে কাজে গেছি, বিকেলের দিকে টের পেলাম জ্বর আসছে। জ্বর নিয়ে বাড়ি ফিরেই কম্বল জড়িয়ে ঘুম। ঘুম ভেঙ্গে মনে হলো, জ্বর কিছুটা কম। মনে পড়লো, চার দিন আগে থেকেই ভাই বোনেরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠাতে শুরু করেছে। কাউকেই উত্তর দেয়া হয়নি।

কবিতা আমার অপছন্দের বিষয়, কারণ কবিতা আমি বুঝিনা। কবিতা লিখতে গিয়ে টের পেয়েছি, এ অন্য জিনিস, মগজে না থাকলে কবিতা লেখা যায় না। আর কবিতা আবৃত্তি? আবৃত্তিতো সাধনার জিনিস, সঙ্গীত সাধনার আরেক রূপ হচ্ছে আবৃত্তি। সুললিত কন্ঠ ছাড়া, চর্চা ছাড়া আর যাই হোক, গানও হয়না আবৃত্তিও হয়না। এর কোনটিই আমার নেই।

আমার সব সময় কাজে নতুনত্ব আনতে ভালো লাগে। চট করে মনে হলো, এই কঠিন জিনিস দিয়েই ভাই বোনদের উত্তর দেবো।

হাত মুখ ধুয়ে বসলাম কবিতা বাছাই করতে, এমন কবিতা খুঁজছিলাম যা আবৃত্তি্র মধ্যে দিয়েই প্রতিটি ভাই বোন বন্ধুর আমার জন্য তাদের অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। কবিতা পেলাম, ব্যাকগ্রাউন্ডে মিউজিক ফিট করার সিদ্ধান্ত নিলাম, আবৃত্তি এবং ভিডিও করে ফেসবুকে আপলোড করলাম। নিজের কাজে নিজেই মুগ্ধ!!! মনে হলো জ্বর অনেকখানি ছেড়ে গেছে।

এরপর ইনবক্সের দিকে চোখ যেতেই আক্কেল গুড়ুম।

আমি সবার ভালোবাসা চেয়েছি, ভালোবাসা পেয়েছি। তাই বলে এত্ত এত্ত ভালোবাসা!!!
ভালোবাসার প্রতিউত্তর দিতে গিয়ে দেখি ইনবক্সে এক হাজারের উপর শুভেচ্ছা বার্তা এসেছে।এই প্রথম টের পেলাম, সকলে আমায় কী পরিমান ভালো যে বাসে! আমিও সবাইকে ভালোবাসি, এবং হয়তো আমার ভালোবাসা সকলের হৃদয় স্পর্শ করেছে, তাই তারা আমার জন্মদিন উপলক্ষে প্রতিদান দিচ্ছে।

এত ভালোবাসার উত্তর দিমু কতদিনে??? ডরে সারা শরীর কাঁপায়ে জ্বর আসতাছে!! এইবার আর কম্বল মুড়ি দিয়াও মুক্তি পামু বইলা মনে হয়না। বন্ধুরা, বাঁচাও আমারে।