October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ভুল চিকিৎসার কারণে অভিনেত্রী সারিকার ফুসফুসে ক্যান্সার

ডেস্ক : হঠাৎ জানা যায় নীলা ক্যান্সারে ভুগছে। শ্বাসকষ্ট ও হাঁপানী রোগের ভুল চিকিৎসার কারণে তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। ৬টি কেমো আর ২০টি রেডিওথেরাপী দিয়েও তার সুস্থ হওয়ার লক্ষণ দেখা যায় না। ক্যান্সার আক্রান্ত মেয়ে নীলার চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী সারিকা।

অনেক দিন বিরতির পর আবারও অভিনয়ে ব্যস্ত হয়েছেন সারিকা। চার বছর পর ‘নীল ঘুম’ নামের একটি নাটকে অভিনয় করলেন ইমন-সারিকা। ‘নীল ঘুম’ নাটকে ক্যান্সার আক্রান্ত রোগীর চরিত্রে দেখা যাবে সারিকাকে। তার অভিনীত চরিত্রের নাম নীলা। ইমন আছেন আবির চরিত্রে।

নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন, লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। ঈদের দ্বিতীয় দিন আরটিভির পর্দায় প্রচার হবে ‘নীল ঘুম’।