October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী বুধবার

ডেস্ক : বুধবার (৭ সেপ্টেম্বর) কুড়িগ্রামের চিলমারীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সেখানে দেশব্যাপী ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক।

কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন সফল করতে স্থানীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগসহ প্রশাসনের কর্মকর্তারা সকল প্রস্তুতি সম্পন্ন করছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছেন।