ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের বিরুদ্ধে তুরস্কের দেওয়া বিবৃতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার একটি প্রতিবাদপত্র আনুষ্ঠানিকভাবে তুরস্ক দূতাবাসে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞক্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবাদপত্রে বলা হয়, ‘এ মৃত্যুদণ্ডের বিষয়ে কোনও বিবৃতি বা কোনও মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।’
শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়।
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ এনেছিল প্রসিকিউশন। এর মধ্যে ১১ ও ১২ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে ১১ নম্বর অভিযোগে আপিলেও মৃত্যুদণ্ড বহাল থাকে। এ অভিযোগে বলা হয়, মীর কাসেমের পরিকল্পনা ও নেতৃত্বে আলবদর বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ করে আন্দরকিল্লার ডালিম হোটেলে নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যার পর তার এবং আরও পাঁচজনের লাশ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন: প্রধানমন্ত্রী
আমরা আমাদের ভূখণ্ডেই থাকব: ফিলিস্তিনের প্রেসিডেন্ট