October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মীর কাসেমের ফাঁসিতে তুরস্কের ‘দুঃখ’

কূটনৈতিক প্রতিবেদক : মানবতা বিরোধী অপরাধে জামায়াতের প্রভাবশালী নেতা ওবদর কমান্ডার যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসি কার্যকর করায় দুঃখ প্রকাশ করেছে তুরস্ক।
রোকবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জামায়াতের অন্যতম অর্থদাতা ও কেন্দ্রীয় কার্যনিবার্হী কাউন্সিলের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে বাংলাদেশের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল এর দেয়া মৃত্যুদণ্ড কার্যকর করার খবরে আমরা দুঃখিত।
এ পদ্ধতিতে অতীতের ক্ষত সারানো যাবে না উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের ভুল পদক্ষেপের মাধ্যমে ভাতৃপ্রতীম বাংলাদেশ বিভক্তির দিকে যাবে না।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর কারাগারে বদর কমান্ডার কুখ্যাত মানবতাবিরোধী মীর কাসেমের ফাঁসি কার্যকর হয়।