ডেস্ক : ৩০৭তম ম্যাচে জয়ের মধ্যে দিয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পা রাখলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এরই সঙ্গে তিনি ছাড়িয়ে গেলেন টেনিসের কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভার ৩০৬টি ম্যাচে জয়ের রেকর্ড। উন্মুক্ত যুগে প্রমিলা টেনিসের মেজর টুর্নামেন্টে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি এখন সেরেনার।
শনিবার সেরেনা সুইডেনের জোহানা ল্যাসরনকে সহজেই ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন। এর ফলে গ্র্যান্ড স্ল্যামে সর্বোচ্চ জয়ের দিক থেকে স্পর্শ করলেন রজার ফেদেরারকে। এখন তার সামনে হাতছানি দিচ্ছে ফেদেরারকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ।
শেষ ষোলতে সেরেনা মুখোমুখি হবে কাজাখাস্তানের ইয়ারোস্লাভারের। আর তাকে হারাতে পারলেই নারী ও পুরুষ দুই ক্ষেত্রেই উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়বেন টেনিসের এই এক নম্বর তারকা।
এছাড়াও সেরেনার সামনে আরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছে। এ অবধি তিনি স্টেফি গ্রাফের সমান রেকর্ড সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেছেন। এবারের ইউএস ওপেনের শিরোপা জয় করতে পারলে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ীর রেকর্ডটি এককভাবে নিজের দখলে নিতে পারবেন তিনি।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ