November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীতে বন্দুকযুদ্ধে ‘জঙ্গি’ নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মীরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন নব্য  জেএমবির প্রশিক্ষক মেজর মুরাদ। এ ঘটনায় রূপনগর থানার ওসিসহ আহত হয়েছেন পুলিশের আরো দুই সদস্য।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রান্সন্যাশনাল টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়। রূপনগর থানা পুলিশ এই অভিযান চালায়।
রূপনগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ একজনকে অ্যাম্বুলেন্সে করে ঢামেক হাসপাতালে পাঠানো হচ্ছে। এখনও অভিযান চলছে।