October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

তেলাপোকা তাড়ান শশা দিয়ে

ডেস্ক : শোয়ার ঘর কিংবা রান্নাঘর তেলাপোকার (আরশোলা) উপদ্রবে কি আপনি নাকানি চোবানি খাচ্ছেন? অনেক চেষ্ঠা করেও কোনো লাভ হয়নি? উড়তে থাকা আরশোলা দেখে আর ভয়ে জড়োসড়ো না হয়ে এবার চুটকি-তে তেলাপোকা তাড়ান চোখের নিমেশে।
এতদিন তো বাজার চলতি স্প্রে ব্যাবহার করেছেন৷ তাতে খুব একটা লাভ হয়েছে বলেও তো মনে হয়না৷ বরং তাতে ক্ষতিই হয় বেশি৷ এইসব পেস্ট কম্ট্রোলে থাকে বিষাক্ত পদার্থ৷ যা খাবারে পরলে অসুখ অবধারিত৷ তবে এবার এইসব ঝক্কি হাটিয়ে ফেলুন ঘরোয়া উপায়তেই৷
দোকান থেকে কিছু অ্যালুমিনিয়ামের ফয়েল কিনে আনুন৷ তারমধ্যে ছোটো ছোট করে শশা কেটে রেখে দিন রান্নাঘর কিংবা শোয়ার ঘরে৷ফয়েল না পেলেও চিন্তা করবেন না৷ অ্যালুমিনিয়ামের যে কোনও পাত্রে অর্থাৎ খালি ডিব্বা বা বাটিতে শশা কেটে রেখেদিন যেখানে তেলাপোকার উপদ্রব সব থেকে বেশি৷ তেলাপোকা থেকে মুক্তি পাবেন চটজলদি৷ শুধু তাই নয় আপনার পকেটেরও শাশ্রয় হবে৷
বেশ কিছু গবেষনায় দেখা গেছে অ্যালুমিলিয়ামের সঙ্গে শশার টুকরোর গন্ধ মিশে যেই গন্ধ বেরোয় তা তেলাপোকার চির শত্রু৷ আর এই কারনেই শশার টুকরোয় আপনার ঘর থেকে পগারপার হবে তেলাপোকারা৷