ডেস্ক : বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলায় সরকার ও জনগণ একযোগে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। চরমপন্থা ও জঙ্গিবাদের উত্থানকে এশিয়ার জন্য অভিন্ন উদ্বেগ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের সরকার এবং জনগণ জঙ্গিবাদ মোকাবেলায় একযোগে কাজ করে যাচ্ছে। স্বাভাবিকভাবে অন্যদেশ আগ্রহী হতে পারে যে, বাংলাদেশ কীভাবে এটা করছে?
শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে ইন্টারন্যাশনাল কনফেরেন্স অব এশিয়ান পার্লামেন্টারি পার্টির (আইক্যাব) মিডিয়া ফোরামের নবম সম্মেলনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
সম্মেলন উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এতে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রধানরা অংশ নেন।
এরশাদ বলেন, প্রত্যেক দেশ ও সমাজের কিছু বার্নিং ইস্যু রয়েছে। যেমন, চরমপন্থা ও জঙ্গিবাদের উত্থান। আর আবহাওয়া পরিবর্তনতো আমাদের সবারই উদ্বেগের কারণ। কোনো দেশ এসব সমস্যা কীভাবে মোকাবেলা করছে তা জানা অন্য দেশের জন্য জরুরি।
জাপা চেয়ারম্যান বলেন, একটি সুন্দর বিশ্ব গড়তে হলে মহাদেশগগুলোকে সুন্দর হতে হবে। আর মহাদেশ তখনই সুন্দর হবে, যখন দেশগুলো সুন্দর হবে। বিভিন্ন বিষয়ে ব্যক্তি, সংগঠন ও দেশের অভিমতগুলো যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। তখন তা লাখো-কোটি মানুষের জীবনধারার উপর ব্যাপক প্রবাব রাখে। এ প্রক্রিয়ায় মানুষের চিন্তাধারা ও জীবনশৈলীতে একটা অভিন্নতার জন্ম নেয়। এটাই বিশ্বায়নের অতি সাধারণ ব্যাখ্যা।
তিনি বলেন, আমরাও বিশ্বয়ানের প্রভাবের বাইরে নয়। বাংলাদেশ একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ এশিয়া গড়ার স্বপ্ন দেখে। আমাদের বিশ্বাস, আমাদের মধ্যে ভাববিনিময়ের মাধ্যমে এটি বাস্তবায়ন সম্ভব। এ ক্ষেত্রে মিডিয়া কার্যকর ভূমিকা পালন করতে পারে সংবাদ ও তথ্য বিনিময়ের মাধ্যমে। এসব তথ্য বিনিময়ের সোশ্যাল মিডিয়াসহ মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী