October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঈদ কি তবে ১৩ সেপ্টেম্বর?

ডেস্ক : বৃহস্পতিবার কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১২ সেপ্টেম্বর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল-আজহা উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা। সেই হিসাব অনুযায়ী ধারণা করা হচ্ছে, আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশে উদযাপিত হবে ঈদ-উল-আজহা।

রাজকীয় ফরমান জারির মাধ্যমে ১২ সেপ্টেম্বর ঈদের বিষয়টি নিশ্চিত করেছে সৌদি সুপ্রিম কোর্ট।

হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে ঈদ-উল-আজহা চলে। হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী, ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজহার মাঝে দুই মাস ১০ দিনের ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সর্বোচ্চ ৭০ দিন পর্যন্ত হতে পারে।

আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহীমকে (আ.) স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। আদেশ অনুযায়ী, ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র ইসমাইলকে (আ.) কোরবানি করার জন্য প্রস্তুত হলে আল্লাহ তার পরিবর্তে পশু কোরবানির আদেশ দেন। এ ঘটনাকে স্মরণ করেই সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা প্রতি বছর ঈদ-উল-আজহা পালন করে।