ডেস্ক : বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের ৮১তম জন্মদিন আগামী ০১ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’। মুস্তাফা মনোয়ার এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
ডিরেক্টরস গিল্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদি হক জানান, আগামী ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মুস্তাফা মনোয়ারের ৮১তম জন্মদিন উদযাপন করা হবে।
হৃদি হক বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে মুস্তাফা মনোয়ার বিভিন্নভাবে আলোকিত করে রেখেছেন। ২০০২ সালে তাঁরই নেতৃত্বে ডিরেক্টরস গিল্ডের কর্মাযাত্রা শুরু হয়। এই গুণী মানুষটির মঙ্গল কামনা ও দীর্ঘজীবন লাভের উদ্দেশ্যে এবং সৃষ্টিশীল কর্মজীবনের আলোকে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।’
ডিরেক্টরস গিল্ডের এই আনন্দ-যজ্ঞে সবাইকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে হৃদি হক বলেন, ‘গান, আবৃত্তি, নাচসহ নানা আয়োজন থাকবে। গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। দেশের গুণী শিল্পীরা অংশ নেবেন। সবাই এই আনন্দ-যজ্ঞে আমাদের সঙ্গে থাকবেন আশা করছি।’

এ বিভাগের আরো..
কোলকাতায় বিশ্ব কবি মঞ্চ সম্মাননা পেলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
একুশে বইমেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি
কবি বেগম সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী