ডেস্ক : অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার প্রেমিকা নিনা আগডাল। ২০ আগস্ট লন্ডনের হ্যাম্পটনসে এ ঘটনা ঘটে বলে ‘পেজ সিক্স’র খবরে জানা যায়।
তবে এই ঘটনায় দুজনেই তেমন গুরুতর আহত হননি। ঘটনার পর পরই সেখানে জরুরি অ্যাম্বুলেন্স পৌঁছায়। দুর্ঘটনার পর দু’জনেই ভালো আছেন বলে খবরে বলা হয়েছে।
দুর্ঘটনার সময় প্রেমিকাকে নিয়ে ডিক্যাপ্রিও গাড়ির পেছনের আসনে বসেছিলেন।
অস্কারজয়ী ‘রেভেন্যান্ট’ তারকা ডিক্যাপ্রিওর সঙ্গে চলতি বছরেই প্রেমের সম্পর্কে জড়ান তিনি। তাদের বিভিন্ন জায়গায় গোপন অভিসারেও দেখা গেছে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী