October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কীর্তনখোলা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

ডেস্ক : বরিশালের কীর্তনখোলা নদীর তীর দখল করে গড়ে ওঠা ২১১ স্থাপনা দুই মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বরিশালের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের করা রিটের প্রেক্ষিতে সোমবার ২২ আগস্ট বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

আদালতের আদেশ মোতাবেক জেলা প্রশাসন, সিএস এবং আরএসের রেকর্ড অনুযায়ী কীর্তনখোলা নদীর অবস্থান নির্ধারণ করে এর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে। ঐ তালিকায় ২১১ অবৈধ প্রতিষ্ঠানের নাম আসে। আজ আদালতের তালিকা উপস্থাপন করলে হাইকোর্ট এই আদেশ দেন।