October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আত্মসমর্পণের পর রিজভীকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে নাশকতার পাঁচ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রিজভী। শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

সকালে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। পল্লবী থানার দুটি, রমনা, মতিঝিল ও মহানগর দায়রা জজ একটি করে মামলায় আত্মসমর্পণ করেন বিএনপির এ নেতা।