October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অভিজিৎ হত্যার পরিকল্পনাকারীকে ধরিয়ে দিলে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক : ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার পরিকল্পনাকারীর ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানিয়েছে, পরিকল্পনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তিনি সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাবি নামে পরিচিত। তাকে ধরিয়ে দিতে বা তার বিষয়ে তথ্য দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিএমপির ফেসবুক পেইজ কিংবা মোবাইল ফোনে ০১৭১৩-৩৭৩১৯৪, ০১৭১৩-৩১৩১৯৮, ০১৭১৩-৩৭৩২০৬  নম্বরে এবং হ্যালো সিটিতে তথ্য দিতে সবাইকে অনুরোধ করা হয়েছে।